বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বিপরীতে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি।  মুন্সীগঞ্জে অপহরণ ও ২ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ, যুবদল নেতা রাজীব হোসেন অপু বহিষ্কার ভূঞাপুর থানার ওসির বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ শাহজালালে এক ফ্লাইটের ৩ যাত্রীর ব্যাগেজে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট আটক সাপাহার সোনাডাঙ্গা সীমান্ত দিয়ে চারজনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি,  মুন্সীগঞ্জে সাংবাদিকের বাবাকে অপহরণ ও চাঁদা আদায়ের অভিযোগে যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, নিহত ১ লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কাউট দীক্ষা অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত।  লৌহজংয়ে শারদীয় দুর্গোৎসব: নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের কঠোর নজরদারি, সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ রূপসায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। 

মুন্সীগঞ্জে সাংবাদিকের বাবাকে অপহরণ ও চাঁদা আদায়ের অভিযোগে যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

 

 

ফৌজি হাসান খান রিকু

স্টাফ রিপোর্টার-

 

মুন্সীগঞ্জে এক সংবাদকর্মীর বাবাকে বাসা থেকে ডেকে নিয়ে অপহরণ ও ২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে রাজীব হোসেন অপু নামের এক স্থানীয় যুবদল নেতা এবং তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাতে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকা থেকে সহযোগী স্বপনসহ তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত রাজীব হোসেন অপু মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি।

 

মামলার এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, দৈনিক মানবজমিন পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার নাহিদ হাসানের বাবা মো. হাবিবুর রহমান দীর্ঘ ২০ বছর ধরে কাটাখালী এলাকায় কাজী হিসেবে বিবাহ নিবন্ধন ও নিকাহ পড়ানোর কাজ করে আসছেন। গত রোববার (৪ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে তিনি কাটাখালীর নিজ বাসায় অবস্থান করছিলেন। এ সময় রাজীব ও স্বপনসহ কয়েকজন তিনটি মোটরসাইকেলে করে তার বাসায় আসেন। তারা বিয়ে পড়ানোর কথা বলে প্রথমে কাজী হাবিবুর রহমানকে কাজী অফিসে এবং পরে জোরপূর্বক মুক্তারপুরের একটি কক্ষে নিয়ে আটকে রাখেন। সেখানে স্বপন দাবি করেন, তার স্ত্রী ইতি (২৫) গত ১ অক্টোবর কাজী হাবিবুর রহমানের অফিসে বসে তাকে তালাক দিয়েছেন এবং কাজী সেটি নিবন্ধন করেছেন।

পরবর্তীতে অভিযুক্তরা কাজী হাবিবুর রহমানকে প্রাণনাশের হুমকি দিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে তার কাজীর লাইসেন্স বাতিলসহ মেরে ফেলার হুমকি দেওয়া হলে তিনি নিজের জীবন রক্ষার্থে টাকা দিতে রাজি হন। এরপর অগ্রণী ব্যাংক পিএলসি মুন্সীগঞ্জ শাখা থেকে নিজের অ্যাকাউন্ট থেকে ২ লাখ টাকা উত্তোলন করেন। পরে তার স্ত্রী নাসিমা বেগমের উপস্থিতিতে অভিযুক্তদের হাতে টাকা বুঝিয়ে দিলে তারা কাজীকে ছেড়ে দেন।

 

এই ঘটনার পর সোমবার (৫ অক্টোবর) রাতে মুন্সীগঞ্জ সদর থানায় রাজীব, তার সহযোগী স্বপন (৩৫) ও কাটাখালী এলাকার সোহেল (৪৫) সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী কাজী।

 

ভুক্তভোগীর ছেলে সাংবাদিক নাহিদ হাসান জানান, ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য তাদের নানাভাবে চাপ ও ভয়ভীতি দেখানো হয়েছিল। টাকা ফেরত দেওয়ার প্রলোভন দেখিয়ে মামলা না করার জন্যও বলা হয়। তবে তিনি কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে, তার বাবার সাথে ঘটে যাওয়া অন্যায়ের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজীব ও স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে তাদের সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews