বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মাদককে না বলি, মাঠে চল ফুটবল খেলি কিচকে বর্ণাঢ্য টুর্নামেন্ট গাজীপুরের ধীরাশ্রমে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৩ রূপসায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম,এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে “A+ সংবর্ধনা 2026 প্রদান”।  কালিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৭ অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার  সঙ্গে দায়িত্ব পালন করতে হবে                       ভারপ্রাপ্ত কমিশনার তাহেরুল হক চৌহান শ্রীনগরে হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার: মেলেনি আঙুলের ছাপ, পরিচয় শনাক্তে পুলিশ পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অভাবনীয় সাফল্য  স্বাস্থ্য সেবায় ইউনিয়ন হেলথ কমপ্লেক্স হবে: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো:সাখওয়াত হোসেন  গাজীপুরে নাশকতা ঠেকাতে রাজপথে থাকার ঘোষণা বিএনপির কালিয়া থানার আয়োজনে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ সম্পন্ন

অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার  সঙ্গে দায়িত্ব পালন করতে হবে                       ভারপ্রাপ্ত কমিশনার তাহেরুল হক চৌহান

  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার তাহেরুল হক চৌহান বলেছেন, অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আইন-শৃংখলা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা দেখাতে হবে।

তিনি বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ হেডকোয়ার্টারের সভা কক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এসি ডিবি অরূপের বদলীজনিত বিদায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। তিনি এসি ডিবি অরূপকে নতুন কর্মস্থলে সততা, পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনসহ পুলিশের সুনাম অক্ষুন্ন রাখার আহবান জানিয়েছেন।

এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (হেড কোয়াটার) জাহিদ ভূইয়া, ডিসি ক্রাইম (উত্তর) শাকিল আহমেদ, ডিসি (ট্রাফিক) আশরাফুল ইসলাম, ডিসি ডিবি (উত্তর) অশোক কুমার পাল প্রমুখ বক্তব্য রাখেন। পরে বিদায়ী এসি ডিবিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews