বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মাদককে না বলি, মাঠে চল ফুটবল খেলি কিচকে বর্ণাঢ্য টুর্নামেন্ট গাজীপুরের ধীরাশ্রমে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৩ রূপসায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম,এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে “A+ সংবর্ধনা 2026 প্রদান”।  কালিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৭ অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার  সঙ্গে দায়িত্ব পালন করতে হবে                       ভারপ্রাপ্ত কমিশনার তাহেরুল হক চৌহান শ্রীনগরে হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার: মেলেনি আঙুলের ছাপ, পরিচয় শনাক্তে পুলিশ পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অভাবনীয় সাফল্য  স্বাস্থ্য সেবায় ইউনিয়ন হেলথ কমপ্লেক্স হবে: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো:সাখওয়াত হোসেন  গাজীপুরে নাশকতা ঠেকাতে রাজপথে থাকার ঘোষণা বিএনপির কালিয়া থানার আয়োজনে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ সম্পন্ন

রূপসায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম,এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে “A+ সংবর্ধনা 2026 প্রদান”। 

  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন তরুণ প্রজন্মকে শুধু স্বপ্ন বুনলে হবে না, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে লড়ে যেতে হবে। স্বপ্ন পূরণ করে দেশের জন্য কাজ করতে হবে,এজন্য শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। সারাদেশব্যাপী ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে মেধাবীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে, মেধাবীদের মূল্যায়ন করতে হবে, ইসলামী ছাত্রশিবির মেধাবীদের মূল্যায়ন করতে জানে। কারণ একটি জাতি যদি মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন করতে না পারে, তাহলে সেই জাতি এগিয়ে যেতে পারে না। আপনাদের বাবা-মা আপনাদের নিয়ে রঙিন স্বপ্ন দেখেন। অনেকের সেই স্বপ্ন পূরণ হয়, আবার অনেকের হয় না। অনেকের বাবার বেসরকারি মেডিকেলে পড়ানোর সামর্থ্য নেই। অনেকে ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, কিন্তু সামর্থ্যের অভাবে অনেক শিক্ষার্থী ঝরে যাচ্ছে। তাই মেধাবী শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে। শিক্ষা জীবনের এই গুরুত্বপূর্ণ সময়কে কোনোভাবেই নষ্ট করা যাবে না। বর্তমানে মেয়েরা শিক্ষাক্ষেত্রে ছেলেদের তুলনায় ভালো ফলাফল করছে এবং তারা এগিয়ে যাচ্ছে। তারা তাদের সময়কে সঠিকভাবে ব্যবহার করছে। এমনকি যারা বিসিএস ক্যাডার হচ্ছে, তাদের মধ্যেও মেয়েরা বেশি এগিয়ে যাচ্ছে। সুতরাং ছেলেদের সতর্ক হতে হবে। অনেক ছেলে শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ সময় নেতার পেছনে ঘুরে, ফেসবুকে সময় কাটিয়ে এবং মাদকের মতো ভয়াবহ আসক্তিতে জড়িয়ে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করছে। অথচ এই সময়টিই তাদের নিজেদের ভবিষ্যৎ গড়ার সময়।

বর্তমানে মেয়েদের জন্য সুযোগের ক্ষেত্র আরও প্রশস্ত হচ্ছে, তাদের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। মেয়েদের আরও ভালো করতে হবে। ছেলে-মেয়ে সবাইকে নিয়েই বাংলাদেশ। সবাইকে নিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে। কোনো ধর্মই মানুষকে অন্যায়, হিংসা ও অমানবিকতার শিক্ষা দেয় না। বরং ধর্ম মানুষকে ন্যায়, মানবিকতা, সত্য ও শৃঙ্খলার পথে চলতে শেখায়। ধর্মহীন মানুষ অনেকটা লাগামহীন ঘোড়ার মতো,সঠিক দিকনির্দেশনা ও নৈতিকতার অভাবে সে যে কোনো পথে ছুটে যেতে পারে। তাই প্রত্যেককে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। ধর্মীয় শিক্ষা মানুষের মধ্যে ন্যায়বোধ, মানবিকতা ও দায়িত্বশীলতা তৈরি করে, যা একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

দেশের অর্থনীতি ও ব্যবস্থাপনার ক্ষেত্রেও নানা সমস্যা তৈরি হয়েছে। ব্যাংক লুটপাট করা হয়েছে, ঋণখেলাপিতে বাংলাদেশ শীর্ষে অবস্থান করছে। ঢাকা শহর দূষণে পরিণত হয়েছে। এসব সমস্যার সমাধান না করে একটি দেশ সামনে এগিয়ে যেতে পারে না। আমাদের দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। আমাদের সার্টিফিকেট আছে, কিন্তু চাকরি নেই। দিনের পর দিন দেশে বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে। তাই শিক্ষাব্যবস্থাকে উন্নত করতে হবে এবং শিক্ষিতদের চাকরির ব্যবস্থা করতে হবে। এখনো যারা সারা দেশে চাঁদাবাজি করছে, তাদের কারণে ব্যবসা করতে গেলেও চাঁদা দিতে হয়। এদের থেকে হিংস্র পশুও ভালো। এরা ভিক্ষুকের মতো মানুষের কাছে হাত পাতে, আর টাকা না দিলে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে। চাঁদাবাজি বন্ধ না হলে দেশের ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের জীবন স্বাভাবিক হতে পারে না। আমরা ইতিমধ্যে দেখছি, সরকারের যারা দায়িত্বে আছেন তারা সিন্ডিকেট ব্যবস্থা করে রেখেছে। বাজার সিন্ডিকেট, চাকরি সিন্ডিকেট এ ধরনের বিভিন্ন সিন্ডিকেট তৈরি হয়েছে। এসব কারণে নির্বাচনের সময় তারা হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে। বর্তমানে অনেক নেতাকর্মীর দিকে তাকালে দেখা যায়, তারা আগে কী অবস্থায় ছিল আর এখন কী অবস্থায় আছে। বাজার সিন্ডিকেট, চাকরি সিন্ডিকেট এই সিন্ডিকেটগুলো সরকারকে নিয়ন্ত্রণ করে। দেশে তেলের দাম বেড়েছে। স্বাধীনতার পর ৫৫ বছর পার হয়ে গেলেও বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে। দেশের সব সেক্টর দুর্নীতিতে ভরা। বর্তমানে বাংলাদেশে যে বাজেট করা হয়েছে, সেখানে বেকার ভাতা দেওয়া হবে,কিন্তু বেকার ভাতা পায় কারা? বিধবা ভাতা পায় কারা? এসব বিষয়ে স্বচ্ছতা থাকতে হবে। দেশের কোন ইউনিয়নে কত বাজেট করা হয়েছে, সেটিও সরকারের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। জনগণের জানার অধিকার রয়েছে তাদের এলাকার জন্য কত টাকা বরাদ্দ হয়েছে। সরকার ঘুষ ও চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। একজন সরকারি কর্মকর্তার কাছে গেলে অনেক সময় সাধারণ মানুষকে মূল্যায়ন করা হয় না। অথচ জনগণের সেবা করার জন্যই তাদের সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন খুলনা জেলা,

হাবিবুল্লাহ ইমন,জেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি নাজিমউদ্দীন প্রমুখ।

 

খুলনা জেলা ছাত্র শিবিরের অফিস সম্পাদক হোসাইন আহমেদ সন্চালনায় এবং রূপসা উত্তর সভাপতি মমিনুর রহমান আকন এর সভাপতিত্বে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews