বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদককে না বলি, মাঠে চল ফুটবল খেলি কিচকে বর্ণাঢ্য টুর্নামেন্ট গাজীপুরের ধীরাশ্রমে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৩ রূপসায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম,এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে “A+ সংবর্ধনা 2026 প্রদান”।  কালিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৭ অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার  সঙ্গে দায়িত্ব পালন করতে হবে                       ভারপ্রাপ্ত কমিশনার তাহেরুল হক চৌহান শ্রীনগরে হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার: মেলেনি আঙুলের ছাপ, পরিচয় শনাক্তে পুলিশ পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অভাবনীয় সাফল্য  স্বাস্থ্য সেবায় ইউনিয়ন হেলথ কমপ্লেক্স হবে: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো:সাখওয়াত হোসেন  গাজীপুরে নাশকতা ঠেকাতে রাজপথে থাকার ঘোষণা বিএনপির কালিয়া থানার আয়োজনে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ সম্পন্ন

গাজীপুরের ধীরাশ্রমে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৩

  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

 

গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

 

এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত তিনজনই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন—মহিউদ্দিন (৪২), পিতা মৃত আব্দুল কাশেম, মাতা জলেখা বেগম, সাং-হায়দ্রাবাদ, থানা-পুবাইল, জিএমপি, গাজীপুর; জামাল হোসেন (৪৫), পিতা মৃত আব্দুল মালেক, মাতা মৃত জহুরা খাতুন, সাং-হায়দ্রাবাদ, থানা-পুবাইল, জিএমপি, গাজীপুর; এবং আব্দুল সালাম (৫০), পিতা আব্দুল সামাদ, মাতা খোদেজা বেগম, সাং-ভেকুটিয়া, থানা-যশোর সদর, গাজীপুর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ধীরাশ্রম এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী মারা যান। এ সময় আরও তিনজন গুরুতর আহত হন।

 

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আহত তিনজন বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। আহত তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

 

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews