বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
মাদককে না বলি, মাঠে চল ফুটবল খেলি কিচকে বর্ণাঢ্য টুর্নামেন্ট গাজীপুরের ধীরাশ্রমে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৩ রূপসায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম,এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে “A+ সংবর্ধনা 2026 প্রদান”।  কালিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৭ অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার  সঙ্গে দায়িত্ব পালন করতে হবে                       ভারপ্রাপ্ত কমিশনার তাহেরুল হক চৌহান শ্রীনগরে হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার: মেলেনি আঙুলের ছাপ, পরিচয় শনাক্তে পুলিশ পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অভাবনীয় সাফল্য  স্বাস্থ্য সেবায় ইউনিয়ন হেলথ কমপ্লেক্স হবে: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো:সাখওয়াত হোসেন  গাজীপুরে নাশকতা ঠেকাতে রাজপথে থাকার ঘোষণা বিএনপির কালিয়া থানার আয়োজনে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ সম্পন্ন

পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অভাবনীয় সাফল্য 

  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 

 

স্টাফ রিপোর্টার :

 

নজরুল বর্ষ -২০২৬ উদযাপন উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় পদ্মা এ প্রতিষ্ঠানটি অবস্থিত।

 

উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ক্যাটাগরিতে গান, নৃত্য, অভিনয় ও কবিতা আবৃত্তিতে একাধিক প্রথম স্থান অর্জন করে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা । এই সাফল্যের মাধ্যমে শিক্ষার্থীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে।

 

প্রাথমিক শাখায় গান ক ও খ বিভাগ, কবিতা ক বিভাগ এবং নৃত্য ক বিভাগে প্রথম স্থান অর্জন করে শিক্ষার্থীরা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়েও গান, নৃত্য, অভিনয় ও কবিতা বিভাগে একাধিক প্রথম স্থান অর্জন করেছে শিক্ষার্থীরা ।

 

শিক্ষার্থীদের এই অর্জন তাদের প্রতিভা, অধ্যবসায় ও সৃজনশীলতার উজ্জ্বল স্বাক্ষর বলে জানিয়েছে প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ । তাদের সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

 

প্রতিষ্ঠানটির শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি এবং বিভিন্ন ক্লাবের একটিভিটিস এ প্রতিষ্ঠানে বিদ্যমান রয়েছে।

 

প্রতিষ্ঠানের বর্তমান অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল সিনথিয়া সারমিনের দক্ষ নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরো সামনে এগিয়ে যাবে বলে মনে করেন অভিভাবকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews