বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কালিহাতীতে যুবদলের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান তানোরে চাউল ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ! সিংড়ায় ২০ বছরের চলাচলের রাস্তা বন্ধ করে প্রাচীর, অবরুদ্ধ ৭ পরিবার আধুনিকতা, আরাম ও স্টাইলে স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্য উন্মোচন পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি মাছের ঘেরে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন উপকরণসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুন্সিগঞ্জে আ.লীগের ৩১ নেতাকর্মী আটক টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের বিজন সাহার বিরুদ্ধে তথ্য অধিকার আইনে  আবেদন গ্রহণে অনীহা; তদন্তের দাবি ফরিদপুরে সওজের জমি ও মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় উচ্ছেদ অভিযান আদর্শ মানবসেবা সংস্থার পরিচালক আফরোজা আকবর আউলিয়াপুর নূরে মদিনা কমপ্লেক্সে ফলের চারাগাছ বিতরণ বন্যার আগেই সতর্ক হবে মানুষ, উলিপুরে প্রভাতী প্রকল্পের সভা

আধুনিকতা, আরাম ও স্টাইলে স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্য উন্মোচন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

ওসমান গনি

স্টাফ রিপোর্টার

দেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে এক জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪টি ক্যাটাগরিতে ৫৬টি সম্পূর্ণ নতুন পণ্যের আনুষ্ঠানিক উন্মোচন করেছে। অত্যাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী নকশা এবং আন্তর্জাতিক মানের উপকরণের সমন্বয়ে তৈরি স্টেপ ফুটওয়্যারের প্রতিটি জুতা আরাম, স্থায়িত্ব ও আধুনিক শৈলীর অনন্য সমন্বয় হিসেবে ক্রেতাদের জন্য নতুন অভিজ্ঞতা বয়ে আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে। নতুন পণ্যসম্ভারের মধ্যে রয়েছে এয়ারওয়াক, লাফিয়ে স্লাইড, স্পিডি স্লাইড ও কালার স্লাইড। এখন থেকে স্টেপ স্লাইড ছেলেদের পাশাপাশি মেয়েরাও ব্যবহার করতে পারবেন- ফলে স্টেপের নতুন পণ্যসম্ভারে ক্রেতাদের জন্য তৈরি হয়েছে আরও বৈচিত্র্যময় ও অন্তর্ভুক্তিমূলক পরিসর।

বর্ণাঢ্য এই অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যারের চেয়ারম্যান আবদুস সাত্তার, ব্যবস্থাপনা পরিচালক শামিম কবির, পরিচালক তানজিনা আনোয়ার কবির, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া, স্টেপ ফুটওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং ব্যবসায়িক অংশীদাররা উপস্থিত ছিলেন। তাঁদের প্রাণবন্ত উপস্থিতিতে নতুন পণ্য উন্মোচনের আয়োজনটি হয়ে ওঠে আরও আকর্ষণীয়, বর্ণিল ও উৎসবমুখর।

অনুষ্ঠানে দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া স্টেপ ফুটওয়্যারের বিভিন্ন ব্র্যান্ড প্রচারণামূলক কার্যক্রমে অংশগ্রহণের লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির প্রতিষ্ঠানের নতুন পণ্যগুলোর বৈশিষ্ট্য, গুণগত মান, আধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী নকশা, আরাম ও ব্যবহারিক দিকসহ সাম্প্রতিক ফ্যাশন ট্রেন্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি নতুন পণ্যসম্ভার সম্পর্কে বিস্তারিত তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

স্টেপ ফুটওয়্যারের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া বলেন, “স্টেপ ফুটওয়্যারের মতো একটি জনপ্রিয় দেশীয় ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ব্র্যান্ডের সঙ্গে কাজ করার ক্ষেত্রে পণ্যের মান, ডিজাইন ও ক্রেতাদের আস্থাকে আমি গুরুত্ব দিই। স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্যগুলোতে আধুনিক ডিজাইন, আরাম ও গুণগত মানের চমৎকার সমন্বয় আমাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে।”

স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্য উন্মোচন প্রসঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব বলেন, “স্টেপ ফুটওয়্যারের সঙ্গে দীর্ঘ সময় ধরে কাজ করতে পেরে আমি আনন্দিত। গত কয়েক বছরে ব্র্যান্ডটির পণ্যের মান ও ডিজাইনে যে ধারাবাহিক উন্নয়ন হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এবারের নতুন পণ্যগুলোতেও আধুনিক ফ্যাশন, আরাম ও গুণগত মানের চমৎকার সমন্বয় রয়েছে। আমি বিশ্বাস করি, নতুন এই পণ্যগুলো ক্রেতাদের প্রত্যাশা পূরণের পাশাপাশি তাদের স্টাইল ও আত্মবিশ্বাসে নতুন মাত্রা যোগ করবে।”

নতুন পণ্য উন্মোচন প্রসঙ্গে স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, “স্টেপ ফুটওয়্যার সবসময় গ্রাহকদের চাহিদা, রুচি ও পরিবর্তনশীল ফ্যাশন ট্রেন্ডকে গুরুত্ব দিয়ে পণ্য তৈরি করে আসছে। আমাদের লক্ষ্য শুধু জুতা তৈরি নয়; বরং গ্রাহকদের দৈনন্দিন জীবনে আরাম, আত্মবিশ্বাস ও স্টাইল নিশ্চিত করা। দেশীয় ব্র্যান্ড হিসেবে স্টেপ ফুটওয়্যারের এই অগ্রযাত্রার পেছনে রয়েছে গ্রাহকদের দীর্ঘদিনের আস্থা ও ভালোবাসা। সেই আস্থাকে আরও শক্তিশালী করে স্টেপ ফুটওয়্যারকে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিসরে একটি স্বীকৃত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য। নতুন পণ্যসম্ভার সেই দীর্ঘমেয়াদি যাত্রারই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

বর্ণাঢ্য এ অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা অ্যাড সাইন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews