বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কালিহাতীতে যুবদলের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান তানোরে চাউল ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ! সিংড়ায় ২০ বছরের চলাচলের রাস্তা বন্ধ করে প্রাচীর, অবরুদ্ধ ৭ পরিবার আধুনিকতা, আরাম ও স্টাইলে স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্য উন্মোচন পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি মাছের ঘেরে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন উপকরণসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুন্সিগঞ্জে আ.লীগের ৩১ নেতাকর্মী আটক টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের বিজন সাহার বিরুদ্ধে তথ্য অধিকার আইনে  আবেদন গ্রহণে অনীহা; তদন্তের দাবি ফরিদপুরে সওজের জমি ও মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় উচ্ছেদ অভিযান আদর্শ মানবসেবা সংস্থার পরিচালক আফরোজা আকবর আউলিয়াপুর নূরে মদিনা কমপ্লেক্সে ফলের চারাগাছ বিতরণ বন্যার আগেই সতর্ক হবে মানুষ, উলিপুরে প্রভাতী প্রকল্পের সভা

সিংড়ায় ২০ বছরের চলাচলের রাস্তা বন্ধ করে প্রাচীর, অবরুদ্ধ ৭ পরিবার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

মোল্লা এমরান আলী রানা নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় প্রায় ২০ বছর ধরে সাতটি পরিবারের চলাচলের জন্য ব্যবহৃত রাস্তা বন্ধ করে ইটের প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিবেশী আয়াত আলী ও তার ছেলেদের বিরুদ্ধে। এতে ওই সাতটি পরিবার চরম দুর্ভোগে পড়েছে। বিকল্প একটি পথ ব্যবহার করলেও রাত ৮টার পর সেটি বন্ধ হয়ে যাওয়ায় কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন তারা।

 

ঘটনাটি উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের কালীগঞ্জ বাজারের।

 

ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা যে পথ দিয়ে চলাচল করে আসছিলেন, সম্প্রতি ওই পথের ওপর ইটের প্রাচীর নির্মাণ করে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে সাবেক সেনা সদস্য মাহবুবুর রহমান, কালীগঞ্জ বনমালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেনসহ সাতটি পরিবারের সদস্যরা চরম সমস্যায় পড়েছেন।

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিবেশী জিহাদ আলী শেখের সহায়তায় ভুক্তভোগীরা বর্তমানে একটি বিকল্প পথ ব্যবহার করছেন। তবে জিহাদ আলী মালামালের ব্যবসা করায় ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তার স্বার্থে রাত ৮টার দিকে দরজা বন্ধ করে দেন। ফলে এরপর ওই পরিবারগুলোর বাইরে যাওয়ার আর কোনো পথ থাকে না।

 

ভুক্তভোগীদের অভিযোগ, এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিশ-বিচার হলেও তা কার্যকর হয়নি। বরং আয়াত আলী ও তার সন্তানরা প্রভাব খাটিয়ে চলাচলের রাস্তা বন্ধ করা, প্রতিবেশীদের হুমকি-ধমকি দেওয়া এবং বসতভিটা নির্মাণে বাধা দেওয়ার মতো ঘটনা ঘটিয়ে আসছেন। আয়াত আলীর সন্তানদের কেউ কেউ যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় দলীয় প্রভাব বিস্তারের অভিযোগও করেছেন তারা। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা নিশ্চিত করা যায়নি।

 

সাবেক সেনা সদস্য মাহবুবুর রহমান বলেন, “২০১৮ সালে আমি স্থায়ীভাবে মার্কেট নির্মাণ করি। ২০১৯ সালে মাপের পর রাস্তা বাদ দিয়ে পাঁচ ফুট জায়গা তার সীমানায় যায়। তখন স্থানীয়ভাবে তার সুবিধার কথা বিবেচনা করে মানবিক কারণে আমি শূন্য দশমিক ৫৫ শতক জায়গা বিক্রি করে দিই। এভাবে চলার একপর্যায়ে প্রায় দেড় বছর আগে সে আমার জায়গাসহ রাস্তা দখল করে বসতভিটা নির্মাণ করে। বারবার নিষেধ করলেও তা মানেনি। সম্প্রতি রাস্তা পুরোপুরি বন্ধ করার জন্য প্রাচীর নির্মাণ এবং ইটের গাঁথুনি দিয়ে দরজা তৈরি করেছে।”

 

তিনি আরও বলেন, “গত এক বছর ধরে আমি দোতলার কাজ করতে পারছি না। শ্রমিকদের হুমকি-ধমকি দেওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের কারণে ভয়ে কেউ কাজ করতে আগ্রহী নয়। আমি সরকারের কাছে ন্যায়বিচার চাই।”

 

কালীগঞ্জ বনমালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন বলেন, “আমার সন্তান নেই। কোনো গণ্ডগোল ভালো লাগে না। হজ্ব করে এসেছি, নিরিবিলি থাকতে চাই। কিন্তু প্রতিবেশী আয়াত আলী আমাদের ওপর জুলুম করছেন। আমরা সুষ্ঠু বিচার চাই।”

 

অভিযোগের বিষয়ে আয়াত আলী বলেন, তার বাড়ির সীমানায় তিন ফুট জায়গা রয়েছে। তবে সাত পরিবারের দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণের বিষয়ে তিনি কোনো স্পষ্ট সদুত্তর দিতে পারেননি।

 

ছাতারদিঘী ইউনিয়ন বিএনপির নেতা আ. মমিন সরকার ও আ. জলিল বলেন, বিষয়টি নিয়ে দ্রুত উভয়পক্ষকে বসিয়ে সমাধান করা প্রয়োজন। দীর্ঘদিনের চলাচলের পথ নিয়ে বিরোধ সৃষ্টি হলে তা আরও বড় সমস্যার কারণ হতে পারে।

 

এ বিষয়ে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, “বিষয়টি সরেজমিন পরিদর্শন করে উভয়পক্ষকে আইনের নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়েছে।”

 

 

মো. এমরান আলী রানা

নাটোর প্রতিনিধি

 

১৫.০৯.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews