বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত নারীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস পদ্মা সেতু উত্তর থানা পুলিশের মানবিকতা: কেরানীগঞ্জ থেকে নিখোঁজ ৪ শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর রাজধানীর পূর্ব ভাষানটেকে নিয়মবহির্ভূত ৬টি ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান  দুইটির বিদ্যুৎ মিটার কাটাসহ ভবনগুলোর ব্যত্যয়কৃত অংশ নিজ দায়িত্বে ভেঙ্গে অপসারণের অঙ্গিকার কালিহাতীতে ৩০০ পিস ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার  কালিহাতীতে যুবদলের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান তানোরে চাউল ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ! সিংড়ায় ২০ বছরের চলাচলের রাস্তা বন্ধ করে প্রাচীর, অবরুদ্ধ ৭ পরিবার আধুনিকতা, আরাম ও স্টাইলে স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্য উন্মোচন পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি মাছের ঘেরে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন উপকরণসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুন্সিগঞ্জে আ.লীগের ৩১ নেতাকর্মী আটক

কালিহাতীতে ৩০০ পিস ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার 

  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

 

মোঃ আনিসুর রহমান শেলী :

 

 

টাঙ্গাইলের কালিহাতীতে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ‘জুলাই যোদ্ধাকে’ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকার বৃষ্টি হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

 

গ্রেপ্তাররা হলেন—ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের  গ্রামের আজাহার আলীর ছেলে হাছান আলী (৩৭) এবং একই উপজেলার শালদাইর গ্রামের আব্দুল হকের ছেলে ও গোবিন্দাসী ইউনিয়ন মাহমুদুল হাসান (৩৪)। পুলিশ জানিয়েছে, মাহমুদুল হাসান স্বীকার করেছে ‘জুলাই যোদ্ধা’ বলে স্বীকার করেছে এবং উপজেলা আহত জুলাই যোদ্ধা সমিতির নেতা।

 

 

 

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় হাছান আলী ও মাহমুদুল হাসানের কাছ থেকে ১৫০ পিস করে মোট ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

 

স্থানীয়দের অভিযোগ, তারা দুই জনই জুলাই যোদ্ধা’ পরিচয় ও রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে তারা দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। বিভিন্ন সময় ওই পরিচয়ের প্রভাব খাটিয়ে প্রশাসনকেও চাপে রাখার চেষ্টা করতেন বলেও অভিযোগ রয়েছে।এ ছাড়াও তারা যুবদল নেতা বলে জানা যায়।

 

 

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক রাইজ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গার একটি হোটেলসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, গাবসারা থেকে ইয়াবা নিয়ে এলেঙ্গায় বিক্রির জন্য ক্রেতার অপেক্ষা করছিলেন।

 

 

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিম বলেন, এ ঘটনায় মঙ্গলবার রাতে মামলা করা হয়েছে। বুধবার আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews