শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়া তেতৈতলা স:প্রা:বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা লৌহজংয়ে স্বাস্থ্যসেবায় অনিয়ম: ২ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা, ওটি সিলগালা মুন্সীগঞ্জে জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠনের সিদ্ধান্ত স্বর্ণগ্রামে রাসেল মাহমুদ সবুজের তত্ত্বাবধানে ইউনিয়নের দাড়িদহ হাটে পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে শিবগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান   টিটেক ‘ক্যারিয়ার গাইডলাইন ২০২৬’ সেমিনার অনুষ্ঠিত মাদারগঞ্জের সন্তানের লেখা আহসান হাবীব রাসেলের একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণির ICT বই প্রকাশ ফরিদপুরে সালথায় ইউপি চেয়ারম্যানের বক্তব্য বিকৃত প্রচারের প্রতিবাদে মানববন্ধন  লৌহজংয়ে মাদকবিরোধী অভিযান: ১০০ পিস ইয়াবাসহ তরুণ গ্রেফতার লৌহজংয়ে অটোরিকশার গ্যারেজে ডাকাতি: ৯৫ ব্যাটারি উদ্ধার, গ্রেপ্তার ৩

মাদারগঞ্জের সন্তানের লেখা আহসান হাবীব রাসেলের একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণির ICT বই প্রকাশ

  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

রিপোর্টার : সোহেল রানা

 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মোসলেমাবাদ গ্রামের সন্তান আহসান হাবীব রাসেলের লেখা একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT)’ বই প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে ব্যাকবোন পাবলিকেশন্স।

আহসান হাবীব রাসেল মাদারগঞ্জ উপজেলার মোসলেমাবাদ গ্রামের বাসিন্দা। তিনি মোসলেমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জুনাইল উচ্চ বিদ্যালয় ও খাজা শাহ সুফি ইউনুস আলী কলেজে পড়াশোনা করেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। উভয় পরীক্ষাতেই তিনি প্রথম শ্রেণি লাভ করেন।

সরকারি আইটি পেশা ও শিক্ষাদানের ক্ষেত্রে গত ১২ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি বইটি প্রণয়ন করেছেন। শিক্ষার্থীরা যাতে সহজে ICT বিষয়টি বুঝতে পারে এবং পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জন করতে পারে, সে বিষয়টি বইটিতে গুরুত্ব দেওয়া হয়েছে।

বইটির বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে স্মার্টফোন ব্যবহার করে HTML, Python ও Database অনুশীলনের নির্দেশনা। এর মাধ্যমে শিক্ষার্থীরা কম্পিউটার ল্যাবের পাশাপাশি নিজেদের স্মার্টফোন ব্যবহার করেও ICT-এর বিভিন্ন ব্যবহারিক বিষয় অনুশীলনের সুযোগ পাবে বলে জানিয়েছেন লেখক।

আহসান হাবীব রাসেল বলেন, শিক্ষার্থীদের ICT-ভীতি দূর করে বিষয়টি সহজভাবে বোঝানো এবং ভালো ফলাফল অর্জনে সহায়তা করাই বইটি লেখার মূল উদ্দেশ্য। বইটি শিক্ষার্থীদের উপকারে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মাদারগঞ্জ ও জামালপুরের সন্তান হিসেবে নিজের এই উদ্যোগের জন্য সবার কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন আহসান হাবীব রাসেল।

বইটি সারাদেশের নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া সরাসরি লেখকের সঙ্গে যোগাযোগ করেও বইটি সংগ্রহের সুযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews