বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদককে না বলি, মাঠে চল ফুটবল খেলি কিচকে বর্ণাঢ্য টুর্নামেন্ট গাজীপুরের ধীরাশ্রমে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৩ রূপসায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম,এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে “A+ সংবর্ধনা 2026 প্রদান”।  কালিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৭ অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার  সঙ্গে দায়িত্ব পালন করতে হবে                       ভারপ্রাপ্ত কমিশনার তাহেরুল হক চৌহান শ্রীনগরে হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার: মেলেনি আঙুলের ছাপ, পরিচয় শনাক্তে পুলিশ পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অভাবনীয় সাফল্য  স্বাস্থ্য সেবায় ইউনিয়ন হেলথ কমপ্লেক্স হবে: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো:সাখওয়াত হোসেন  গাজীপুরে নাশকতা ঠেকাতে রাজপথে থাকার ঘোষণা বিএনপির কালিয়া থানার আয়োজনে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ সম্পন্ন

শ্রীনগরে হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার: মেলেনি আঙুলের ছাপ, পরিচয় শনাক্তে পুলিশ

  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

ফৌজি হাসান খান রিকু

স্টাফ রিপোর্টার-

 

মুন্সিগঞ্জের শ্রীনগরে রাস্তার পাশের একটি আবাদি জমি থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মরদেহে পচন ধরে বিকৃত হয়ে যাওয়ায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আঙুলের ছাপের সাহায্যেও তাঁর পরিচয় শনাক্ত করতে পারেনি।

 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার হাসাড়া-সিংপাড়া কেসি রোডের পাশের একটি আবাদি জমি থেকে শ্রীনগর থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে। পুলিশের ধারণা, ৩-৪ দিন আগে অন্য কোনো এলাকায় হত্যাকাণ্ড ঘটিয়ে মরদেহটি এখানে এনে ফেলে রাখা হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেসি রোড দিয়ে যাতায়াতের সময় স্থানীয় লোকজন তীব্র দুর্গন্ধ পান। পরে রাস্তার পাশের জমিতে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। নিহতের পরনে একটি সাদা রঙের টি-শার্ট ছিল, যার সামনে ‘ভাই ভাই একাদশ’ এবং ‘সৌজন্যে: জাকিয়া এন্টারপ্রাইজ’ লেখা রয়েছে। এছাড়া মরদেহের কোমরে দুটি চাবিসহ একটি রিং পাওয়া গেছে।

 

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, উদ্ধার হওয়া মরদেহের চোখ, মুখ ও নাক বিকৃত হয়ে গেছে এবং শরীরে পোকা ধরেছে। আঙুলের ছাপ নেওয়ার মতো পরিস্থিতি না থাকায় বিকল্প পদ্ধতিতে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) কামরান হাসান জানান, নিহত ব্যক্তির কোমরে পাওয়া চাবিগুলো কোনো ছোট তালার বা অটোরিকশার চাবি কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের এলাকায় সাম্প্রতিক নিখোঁজের তালিকাগুলো খতিয়ে দেখার পাশাপাশি পরিচয় শনাক্তের জন্য অন্যান্য জেলার থানায় বার্তা পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে তদন্ত চলছে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews