বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদককে না বলি, মাঠে চল ফুটবল খেলি কিচকে বর্ণাঢ্য টুর্নামেন্ট গাজীপুরের ধীরাশ্রমে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৩ রূপসায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম,এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে “A+ সংবর্ধনা 2026 প্রদান”।  কালিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৭ অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার  সঙ্গে দায়িত্ব পালন করতে হবে                       ভারপ্রাপ্ত কমিশনার তাহেরুল হক চৌহান শ্রীনগরে হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার: মেলেনি আঙুলের ছাপ, পরিচয় শনাক্তে পুলিশ পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অভাবনীয় সাফল্য  স্বাস্থ্য সেবায় ইউনিয়ন হেলথ কমপ্লেক্স হবে: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো:সাখওয়াত হোসেন  গাজীপুরে নাশকতা ঠেকাতে রাজপথে থাকার ঘোষণা বিএনপির কালিয়া থানার আয়োজনে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ সম্পন্ন

মাদককে না বলি, মাঠে চল ফুটবল খেলি কিচকে বর্ণাঢ্য টুর্নামেন্ট

  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

 

তহিদুল ইসলাম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

 

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১নং কিচক ইউনিয়নের শোলা গাড়ি হাজিপুর খেলার মাঠে মাদকমুক্ত সমাজ গঠন ও যুবসমাজকে ক্রীড়ামুখী করার লক্ষ্যে এক জমকালো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ‘মাদককে না বলি’ বার্তা ছড়িয়ে দিতে এবং তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ করে দিতে এই ওয়ার্ড ভিত্তিক ফুটবল খেলার আয়োজন করা হয়।

উক্ত ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করে ২ নং ওয়ার্ড এবং ৯ নং ওয়ার্ড। টানটান উত্তেজনাপূর্ণ খেলা শেষে ২-০ গোলে জয়লাভ করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে ৯ নং ওয়ার্ড।

আয়োজিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং কিচক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব দোজা ফকির। তিনি তাঁর বক্তব্যে বলেন, “মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং কিচক ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শরিফুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “একটি আলোকিত ও মাদকমুক্ত কিচক ইউনিয়ন গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। আমাদের তরুণেরা মাঠে থাকবে, খেলায় মাতবে—তবেই সমাজ থেকে অপরাধ ও মাদক দূর হবে। যুবসমাজের সার্বিক উন্নয়নে আমি সবসময় তাদের পাশে থাকব।”

সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে পরিচালনা করেন আলহাজ্ব আনিছুর রহমান। শোলা গাড়ি হাজিপুর মাঠজুড়ে এ সময় হাজারো ক্রীড়াপ্রেমী দর্শকের উপচে পড়া ভিড় ও উল্লাস লক্ষ্য করা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews